S.S.C Online Free Exam

print this page
Showing posts with label ডোমেইন. Show all posts
Showing posts with label ডোমেইন. Show all posts

হোস্টিং কিনে ধরা খেয়েছেন ? আর খাবেন না শুধু কিছু জিনিস দেখে হোস্টিং কিনুন ।



হোস্টিং কিনে ধরা খেয়েছেন ? আর খাবেন না শুধু কিছু জিনিস দেখে হোস্টিং কিনুন ।

আজকে আপনাদের কিছু জিনিস দেখাবো যা দেখে আপনি নিজেই বুঝতে পারবেন কোন কোম্পানী থেকে হোস্টিং নেওয়া যায় কোন কোম্পানী থেকে নেওয়া যাবে না ।

প্রথমে কিছু কারন দেখা যাক. কখন আপনি একটি হোস্টিং কোম্পানী আপনি বদলান
১. আপনার সাইট ডাউন/সাসপেন্ড ।
২. হোস্টিং কোম্পানীর সাইট ডাউন, সাপোর্ট সিস্টেম বন্ধ ।
৩. সাইট রিসপন্স টাইম অনেক বেশী ।

এই তিনটি সমস্যাই প্রধানত হয়ে থাকে । এবার কারন দেখানো যাক,
১. আপনার সাইট ডাউন/সাসপেন্ড: এর কারন অনেক গুলো হতে পারে
  • শেয়ার্ড হোস্টিং এর রিসোর্স লিমিট দেওয়া থাকে যাতে সকল কাস্টমারই ভালো ভাবে সাইট চালাতে পারেন । ধরুন একজনের একটি করপোরেট সাইট আছে তার সাইট সিপিউ লোড দেয় ২%, আপনার একটি সাইট আছে যা সিপিউ লোড দেয় ৯৯% । তাহলে মোট ১০১% লোড হলো যেটা অসম্ভব ! ফলে সার্ভার ডাউন ! এই অবস্তায় হোস্টিং কোম্পানী আপনার সাইট কে বন্ধ করে দিবে ।
আপনি প্রশ্ন করতে পারেন এটা কেনো করবে ? আমি টাকা দিয়ে সার্ভিস কিনেছি ? ভাই এটা দুনিয়ার সকল হোস্টিং কোম্পানীই ফলো করে, সার্ভারের সকল ব্যবহারকারীকে সমান রিসোর্স প্রদানের জন্য । আপনি যেমন কিনেছেন সার্ভারের অন্য ১০০জনও তেমনি টাকা দিয়ে কিনেছে সুতরাং সব রিসোর্স আপনি একা ব্যবহার করতে পারেন না । সবার সমান অধিকার ।

শেয়ারড হোস্টিং এর লিমিটেশন:
১. ফাইল স্টোরেজ হিসাবে ব্যবহার করতে পারবেন না । অর্থাৎ ডাউনলোডিং টাইপ সাইট এতে বানাতে পারবেন না । যদি বানান যে কোনো সময় অ্যাকাউন্ট ব্যান হতে পারে ।
২. রিসোর্স লিমিট দেওয়া থাকে, যেমন মেমোরী, সিপিউ ইত্যাদি ।
  
শেয়ারড হোস্টিং কি ধরনের সাইটের জন্য তাহলে: 
শেয়ারড হোস্টিং এ যে কোনো ধরনের সাইটই হোস্ট করা যাবে ( illegal/porn ছাড়া এগুলোর জন্য offshore hosting লাগবে ), তবে ভালো হয় ছোট খাট সাইট হোস্ট করা, যেসব সাইটের ভিজিটর মাসে ৩০ হাজারের নিচে থাকে  এবং সাধারনত ব্লগ, অফিশিয়াল সাইট, কোম্পানীর সাইট ইত্যাদি সাইট হোস্ট করা নিরাপদ । তবে দাম ভেদে আরো বড় সাইট হোস্ট করা যাবে আমি স্ট্যান্ডার্ড মূল্যকে কে ধরে বলছি যেমন: ১জিবি হোস্টিং ১০০০-১২০০ টাকা এটা স্টান্ডার্ড কারন বাংলাদেশের অধিকাংশ ভরসাযোগ্য কোম্পানী এই রেট রাখে ।বড় সাইট/ ই কমার্সিয়াল সাইটের জন্য ম্যানেজড ভিপিএস নেওয়া সব থেকে উত্তম ।


২. হোস্টিং কোম্পানীর সাইট ডাউন, সাপোর্ট সিস্টেম বন্ধ :
এটা হলে বুঝে নিবেন ধরা খেয়েছেন ভাই, ভুল জায়গা থেকে হোস্টিং নিয়েছেন । হোস্টিং কেনার আগে কিছু জিনিস দেখলে এই সমস্যা হতো না । কি কি দেখবেন ?

১. কোম্পানীর রেপুটেশন: কোম্পানীর portfolio, ফেসবুক পেজ, রিভিউ ইত্যাদি দেখুন এবং অন্য কোম্পানীর সাথে compare করুন ।
২. সাপোর্ট সিস্টেম: তারা কি ধরনের সাপোর্ট দেয় এটা দেখুন, অধিকাংশ ভালো কোম্পানী আপনাকে লাইভ সাপোর্ট দিবে কিনবা ইমেইল করে টেস্ট করুন কতক্ষন পর রিপ্লাই আসে ।
৩. টিম মেম্বার : বাংলাদেশে হোস্টিং বিজনেস করার জন্য কোনো যোগ্যতা লাগে না ৮০০-৩০০০ টাকায় 3rd ক্লাস রিসেলার হোস্টিং কিনে যে কেউ বিজনেস শুরু করতে পারে । সুতরাং সাবধান যে ব্যক্তি সার্ভার সম্পর্কে জানে না তার কোম্পানী থেকে হোস্টিং কিনা বুদ্ধি মানের কাজ হবে না ।প্রথমে দেখুন টেকনিক্যাল টিমে কারা আছেন তাদের সম্পর্কে জানতে চান এরপর নিজেই বুঝবেন ।
৪. হোস্টিং সার্ভার চেক করুন: এটা সব থেকে গুরুত্বপূর্ন । কিভাবে বুঝবেন একটি কোম্পানী টাকা নিয়ে সাপোর্ট না ও দিতে পারে ? প্রথমে দেখে নিন হোস্টিং কোম্পানীর সার্ভার কোথা থেকে নেওয়া, সার্ভার লোকেশন এবং অন্যান্য তথ্য । সেই সাথে দেখে নিন তারা কি রিসেলার নাকি সার্ভারের মালিক । স্বাভাবিক ভাবে যারা রিসেলার তারাই অধিকাংশ সময় টাকা নিয়ে গায়েব হয়ে যায় কারন ১০০/২০০ টাকা দিয়ে স্পেস বেঁচে টাকা খরচ করে ফেলে এবং সময় মত রিনিউ করতে পারে না কিনবা তাদের নিজেদের অ্যাকাউন্টই সার্ভার মালিক কোনো কারনে ব্যান করে দিতে পারে । তবে সব রিসেলার রা খারাপ হয় না, অধিকাংশ ভালো কোম্পানী প্রাথমিক ভাবে রিসেলার দিয়েই শুরু করে । তবে আসল যে জিনিস দেখবেন তা হলো সার্ভার কোথা থেকে নেওয়া এবং অরিজিনাল সার্ভারের আপটাইম এবং রেপুটেশন কেমন । বাংলাদেশে নিম্ন গতির ইন্টারনেট সুবিধার জন্য বানিজ্যিকভাবে কেউ সার্ভার বসাতে চায় না । সুতরাং সার্ভার বাহির থেকে নেওয়া লাগে । আর অরিজিনাল সার্ভারের আপটাইম আর রিভিউ দেখলে বুঝতে পারবেন তারা কতটুকু ভালো সার্ভিস দিবে ।

কিভাবে দেখবেন ?
প্রথমে http://myip.ms সাইটে যান এর পর নিচের মত করে আপনি যাদের থেকে হোস্টিং কিনতে চান তাদের নেমসার্ভার লিখে সার্চ করুন । মনে রাখবেন নেমসার্ভার দিয়েই শুধু সার্চ করবেন কারন মূল সাইট অন্য সার্ভারে থাকতে পারে নিরাপত্তা কিনবা অন্য কোনো কারনে । কিভাবে নেমসার্ভার পাবেন । সাধারনত ns1.হোস্টিংসাইট.কম/ ns1.হোস্টিংসাইট.কম.বিডি এরকম প্যাটার্ন হয় । যেমন:
Ns1.greenweb.com.bd
Ns1.hostspicy.com
Ns1.godaddy.com
ইত্যাদি । NameServer না জানলে কোম্পানীকে জিজ্ঞাসা করুন ।
নিচের ছবি দেখুন :


এবার তথ্য বিশ্লেষন করুন:

IP Address: এটা সার্ভারের আইপি, ping করুন কামন্ড থেকে রিসপন্স দেখুন কেমন পাচ্ছেন ? কোনো ফেইলর আছে কিনা, টাইম কেমন নিচ্ছে ।
IP Location: অনেক গুরুত্বপূর্ন সাধারনত Texas, Singapore, Hongkong , France এর সার্ভারের স্পিড ভালো হয় । ক্যানাডার সার্ভারের স্পিড তুলনামূলকভাবে কম পাওয়া যায় । এর কারন স্পিড Geo Location এর উপর নির্ভর করে ।
IP Reverse DNS (Host): এটা গুরুত্বপূর্ন, আপনি যাদের থেকে হোস্টিং কিনছেন তারা কি রিসেলার নাকি সার্ভার মালিক তার একটা ধারনা এটা থেকে পাওয়া যাবে । যদি এখানে তৃতীয় পক্ষ কোনো হোস্টিং কোম্পানী থাকে তবে তারা রিসেলার (তবে rDNS চালু না থাকলে অনেকের সার্ভার নেয়া সত্ত্বেও অন্য কোম্পানী দেখাতে পারে যদিও এটা rare

মনে রাখবেন সার্ভার প্রোভাইডার > সার্ভার মালিক (ডেডিকেটেড/ভিপিএস) > রিসেলার(আলফা/মাস্টার/রিসেলার) > শেয়ার্ড হোস্টিং 

তবে, আবারো বলছি রিসেলার মানে খারাপ না এটা শুধু মাত্র একটা পর্যায় বোঝার যে তাদের লিমিটেশন কেমন, বড় কোম্পানী সার্ভার ব্যবহার করবে এটাই স্বাভাবিক । রিসেলার থেকে কিনলেও অনেক সময় সাপোর্ট ভালো পেতে পারেন যদি রেপুটেড কোম্পানী থেকে রিসেলার কেনা  হয় । যেমন: hostgator, inmotion, steadfast ইত্যাদির রিসেলার যথেস্ট মানসম্পন্ন এবং ভালো ।

এর পর আছে কাঙ্খিত সার্ভার নেম । এটাই সব থেকে গুরুত্বপূর্ন :
ছবি :



এখানে Interserver, Inc হলো সার্ভার প্রোভাইডার আর মালিক https://greenweb.com.bd । আপনার কাজ হবে Interserver, Inc এর সার্ভিস সম্পর্কে খোজ খবর নেওয়া, রিভিউ দেখা :
https://www.google.com/search?q=Interserver+review&ie=utf-8&oe=utf-8&client=firefox-b&gfe_rd=cr&ei=lLPwV8m9MZuGuwSD3b7wCg
গুগল মামাকে ব্যবহার করুন ।
মনে রাখবেন যতদিন ছেলে মা এর উপর নির্ভরশীল ততদিন মা এর উপর ছেলের আচরন অনেকটাই নির্ভর করে  । যদি মেইন সার্ভার ডাউন না হয় আপনার সাইট ডাউন হবে না, মেইন সার্ভারের যতটুকু স্পিড ততটুকু্‌ই আপনি পাবেন আপনার হোস্টিং প্রোভাইডার যতই ১০০ ১০০ আপটাইম বলুক না কেন মেইন সার্ভার কোম্পানী যদি ৯৫ দেয় তিনি আপনাকে ১০০ দিবে কিভাবে ?
আশা করি এরপর নিজেরাই বুঝতে পারবেন কোথা থেকে হোস্টিং কিনা উচিত কোথা থেকে না ।
নিচের জিনিস গুলোও ফলো করবেন:
১. মার্কেট প্রাইস: দাম অনেক গুরুত্বপূর্ন বিষয় । আপনি ভলভো গাড়িতে যে আরাম পাবেন তা লোকাল বাসে পাবেন না এটাই তো স্বাভাবিক । সুতরাং, মার্কেট প্রাইজ compare করুন যদি কাছাকাছি কিনবা বেশী হয় তাহলেই কিনুন । কম রেটে সার্ভিস কিনে ধরা খাবেন না ।
২. প্রোভাইডার দের সাথে খারাপ আচরন করবেন না । আপনি সার্ভিস কিনেছেন মানে এই নয় আপনি তাকে কিনে ফেলেছেন, প্রোভাইডার রা যদি রেগে থাকে তাহলে খারাপ সাপোর্ট পাওয়ারই কথা । মনে রাখবেন আপনি তার ব্যবসার একটি পার্ট, তার পুরো ব্যবসা না ।
৩. শুধুমাত্র সার্ভিস রিলেটেড সাহায্য চান, অনেকে আছেন ডোমেইন কিনে কিভাবে ওয়েব সাইট বানাতে হয় তা শেখাতে বলেন এসব সার্ভিস রিলেটেড সাপোর্ট নয় । এ ক্ষেত্রে সাপোর্ট পাবেন কিনা পাবেন না তা নির্ভর করে প্রোভাইডার এর উপর । এ ধরনের ব্যাপার গুলো ব্যাড ইমপেক্ট ফেলে । তারা আপনাকে যা বিক্রি করেছে শুধুমাত্র সেসব জিনিসের ব্যাপারে সাহায্য নেবার অধিকার আপনার আছে । অন্য ব্যাপারে সাহায্য নিতে কখনো জোড় করবেন না ।
৪. টাকা নিয়ে ঝামেলা করবেন না । অনেকেই আছেন ১০০ টাকা দিতে পারেন কিন্তু ২টাকা চার্জ দিতে আপত্তি করেন । এ ক্ষেতে প্রোভাইডারের সাথে যদি আপনার সমস্যা থেকে আগে কথা বলে নিন । হুট করে টাকা পাঠিয়ে দিবেন না । কিছু মানুষ থাকে যারা ১০০ টাকা লাভ করলেও ২টাকার মায়া ছাড়তে পারে না সুতরাং বিকাশ চার্জ/ব্যাংক চার্জ কিনবা যে চার্জই হোক কথা বলে ঠিক করে নিন ।
৫. সার্ভারে অদরকারী ফাইল রেখে দিবে না, যেটা আপনার প্রযোজন শুধু সেটাই রাখুন, অদরকারী ফাইল আপনার পুরো সিস্টেমকে স্লো করে দিতে পারে যেমন আপনার পিসিতে যদি অদরকারী ফাইল থাকে কি ঘটে ভেবে দেখুন ।
৬. সার্ভারের নীতিমালা মেনে চলুন onshore এ যদি হ্যাকিং/পর্ন এসব হোস্ট করেন অ্যাকাউন্ট সাসপেন্ড হবে এটাই স্বাভাবিক ।
৭. আইপি রিভার্স করে সাইটে কত সাইট হোস্ট করা আছে এটা দেখা বোকামী এর কারন আইপি রিভার্সে সব সাইট আসে না সুতরাং এর উপর বেজ করে কেনো সিদ্ধান্ত নিবেন না । আইপি রিভার্সে শুধুমা্ত্র যে সাইটে রিভার্স করছেন তার ডাটাবেজে সেভ থাকে সাইট গুলোর নামই পাবেন । সঠিক কোনো তথ্য পাবেন না এমনকি অনেকে CDN ব্যবহার করে এক্ষেত্রেও সঠিক রেজাল্ট পাবেন না ।
বিশাল লেখাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ –

ফেসবুকে আমাদের লাইক দিন  আইটি বিডি জোনে
ইউটিউবে আমাদের সাকসক্রাইভ করুন  আইটি বিডি জোনে

0 comments

আপনার ওয়েবসাইটের জন্য ফ্রী হোস্টিং খুজছেন?


আসসালামু আলাইকুম। কেমন আছেন ?
আমরা অনেকেই ফ্রী হোস্টিং ইউজ করি।
কিন্ত বেশিরভাগ ফ্রী হোস্টিং ই আমাদের চাহিদা মত সার্বিস দেয় না।
অনেক কিছুই সাপোর্ট হয় না। তাই অনেক কিছুই ইউজ করা যায়না।
অথবা কিছুদিন পরপরই অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়।
তাই আমি একটা ফ্রী ওয়েব হোস্টিং এর সাথে পরিচয় করিয়ে দিতে চাই।
ওয়েব হোস্টিং টার নাম mywebs.Host ।
এটা একটা বাংলাদেশি ফ্রী হোস্টিং রিসেলার সাইট।
হোস্টিং প্যাকেজ এ যা যা পাবেন।
  • Unlimited Disk Space
  • Unlimited Bandwidth
  • Powerful Control Panel
  • One click Software installer
  • FTP
  • Site builder
  • Unlimited MySQL databases
  • 24/7 Premium Support
  • Unlimited Addon/Parked Domain
  • One Free Domain(domain.mywebs.host)
  • Custom Error Pages
  • And Many Features
Unlimited  Features গুলো শুধুমাত্র কিছুদিন এর জন্য, কিছুদিন পর এগুলো কম করে দেওয়া হবে। তাই এখনই সাইনআপ করুন আর পান আনলিমিটেড ফিচারস।
ওয়েবসাইটটি বাংলাদেশি তাই বাংলাদেশি ভাই/বোনদের সাপোর্ট আশা করি।
0 comments

আমাজন এফিলিয়েট মার্কেটিং করে মাসে ১০০০ ডলার আয় করার প্ল্যান :: নিস সাইটের জন্য পারফেক্ট ডোমেইন এবং বেস্ট হোস্টিং বাছাই


এই টিউটোরিয়াল লেখার জন্যই গত সপ্তাহে ডোমেইন-হোস্টিং কিনেছি। জাস্ট আপনাদের দেখানোর জন‌্য। স্ক্রিনশটগুলো ডোমেইন-হোস্টিং কেনার সময়ই নিয়েছি। যেন আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। ডোমেইন-হোস্টিং কেনার সময় আমার মাস্টারকার্ড ব্যবহার করেছি। সব ইনফরমেশন মুছে দিয়েছি। তারপরও ভুলে যদি আমার গোড্যাডি এবং কার্ডের কোনো ইনফরমেশন কোথাও থেকে যায় তাহলে সেটা আমাকে অবহিত করুন প্লিজ- আমি মুছে আবার আপডেট দেবো। তাহলে অনাকাঙ্খিত সমস্যা থেকে আমি রেহাই পাবো। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন।
যাইহোক, চলুন দেরি না করে আজকের পর্ব শুরু করা যাক।

আজকের পর্বে কি কি শিখবো?

প্রথম পর্বে এই পর্ব সম্পর্কে হাইলাইটস লিখেছি। আজকের পর্বটি হচ্ছে ডোমেইন এবং হোস্টিং নিয়ে। কীভাবে আপনার নিস সাইটের জন্য একটি পারফেক্ট ডোমেইন এবং বেস্ট হোস্টিং বাছাই করবেন সেই সংক্রান্তই হচ্ছে আজকের টিউন।
এছাড়াও আজকের পর্বে আমরা জানবো- কীভাবে একটি ডোমেইন ফ্রিতে পেতে পারি এবং সবচেয়ে কম খরচে সবচেয়ে সেরা হোস্টিং কীভাবে পেতে পারি? আশা করি লেখাটি আপনারা মনোযোগ দিয়ে পড়বেন।

কীভাবে একটি পারফেক্ট ডোমেইন বাছাই করবেন?

আচ্ছা, আপনারা কি জানেন EMD এবং PMD সম্পর্কে? EMD মানে Exact Match Domain এবং PMD মানে Partial Match Domain। তো এখন প্রশ্ন হলো- EMD এবং PMD মানে কী বোঝায়? চলুন জেনে নেয়া যাক।
Exact Match Domain (EMD): যদি আপনার কীওয়ার্ডটিই আপনার ডোমেইন নেম হয় তাহলে সেটা EMD। যেমন আপনার কীওয়ার্ড যদি হয় Best Coffee Maker এবং আপনার ডোমেইন নেম যদি হয় BestCoffeeMaker.com তাহলে এই ডোমেইনটা হচ্ছে Exact Match Domain বা EMD। আশা করি ব্যাপারটা ক্লিয়ার।
Partial Match Domain (PMD): যদি আপনার কীওয়ার্ডটির সাথে আপনার ডোমেইন হুবহু মিল না থেকে অল্প মিল থাকে তাহলে সেটা PMD। যেমন আপনার কীওয়ার্ড যদি হয় Best Coffee Maker এবং আপনার ডোমেইন যদি হয় BestCoffeeShop.com বা BestCoffeeHQ.com তাহলে এটা Partial Match Domain বা PMD। আশা করি এই ব্যাপারে আপনি ক্লিয়ার।

EMD নাকি PMD কোনটা পারফেক্ট?

অবশ্যই PMD। কারণ গুগল। গুগল EMD-কে হেইট করে। সুতরাং বর্তমানে প্রায় সব এফিলিয়েট আমাজন স্টাররাই EMD-কে এড়িয়ে চলছেন। যদিও ডোমেইন হিসেবে ব্যক্তিগতভাবে আমি EMD-কেই পছন্দ করি। কিন্তু নিস সাইটের ক্ষেত্রে গুগলের পছন্দটাকেই আমি প্রাধান্য দিয়ে থাকি। কারণ এছাড়া আর কোনো বিকল্প নেই। সুতরাং আপনারাও যখন ডোমেইন কিনবেন তখন অবশ্যই EMD বাদ দিয়ে PMD টাইপ ব্রান্ডেবল ডোমেইন কিনবেন। এতে গুগল প্যানাল্টি থেকে সামান্য হলেও দূরে থাকবেন। চেষ্টা করবেন আপনার কীওয়ার্ডের সাথে মিল রেখে বা কাছাকাছি কোনো পারসিয়ালি সিমিলার ডোমেইন কিনতে।
তো আশা করি কীভাবে পারফেক্ট ডোমেইন নির্বাচন করবেন তার ধারণা আপনার ক্লিয়ার হয়েছে। বুঝতে সমস্যা হলে নিম্নে টিউমেন্টের ঘরে জিজ্ঞেস করতে ভুলবেন না যেন!

বেস্ট হোস্টিং নির্বাচন

কম দাম দিয়ে হোস্টিং কিনে আপনার নিস সাইটকে নিয়ে পস্তাবেন না। অনুরোধ রইলো। কেন? কারণ গুগল সার্চ ইঞ্জিনের প্রায় ২০০ ফ্যাক্টরের মধ্যে হোস্টিং-এর মানও একটা বড় ব‌্যাপার। যদি আপনার সাইটের স্পীড কম হয় তুলনামূলক তাহলে সাইট সহজে গুগলে র‌্যাংক করে না। আর এটা সবাই জানেন যে, সাইটের স্পীড কম হওয়ার পেছনে হোস্টিং মানও অনেকটা নির্ভর করে।
ব্যক্তিগতভাবে আমি ব্লুহোস্ট পছন্দ করি নিস সাইটের জন্য। কিন্তু শুরুতেই আমি আপনাদের নিষেধ করবো ব্লুহোস্টের দিকে যেতে। কারণ ব্লুহোস্ট তুলনামূলক দাম একটু বেশি। তাই নতুন হিসেবে আপনারা আপাতত ঐদিকে না যাওয়াই ভালো। তাছাড়া অতো ভালো মানের হোস্টিং আপনাদের আপাতত দরকারও নাই।
আপনাদের জন্য তাই আমি এমন একটি হোস্টিং নির্বাচন করেছি যেটি আপনার সাধ্যের ভেতর। হোস্টিং-এর মানও ব্লুহোস্টের প্রায় সমপর্যায়ের। যদিও রেগুলার প্রাইস বেশি কিন্তু আপনাদের আমি একটি কুপন দেবো, যে কুপন দিয়ে মাত্র ১২ ডলারে এক বছরের জন্য ওয়ার্ডপ্রেস ফ্রেন্ডলি হোস্টিং পাবেন। এবং এই ১২ ডলারের মধ্যে একটি ডট কম ডোমেইন পাবেন এক বছরের জন্য ফ্রি। কী, শুনতে ভালো লাগছে? চলুন বিস্তারিত স্টেপ বাই স্টেপ শুরু করি। কোন সেই সাইট সেটি? সাইটের নাম আপনার পরিচিত। হোস্টিং এবং ডোমেইন প্রোভাইডারের নাম গোড্যাডি। গোড্যাডি এক সময় আমি হেইট করতাম। কিন্তু বর্তমানে তাদের ওয়ার্ডপ্রেস হোস্টিংয়ের মান এবং প্রাইসের কথা বিবেচনা করে ব্যবহার করেছি আমার অনেক নিস সাইটের জন্য। আপনিও করুন, সেটিসফাইড হবেন।
তবে অন্যান্য জায়গা থেকেও আপনি হোস্টিং কিনতে পারেন। কিন্তু কেনার আগে নিচের ব্যাপারগুলো খেয়াল রাখুন:
-- SSD হোস্টিং কিনা?
-- ওয়ার্ডপ্রেস ফ্রেন্ডলি কিনা?
-- আপটাইম গ্যারান্টি মিনিমাম ৯৯% কিনা?
-- মানিব্যাক গ‌্যারান্টি আছে কিনা?
-- হোস্টিং প্রোভাইডারের পূর্বের ভালো রেপুটেশন আছে কিনা?
-- দাম কম এবং হোস্টিং কোয়ালিটি ভালো কিনা? ইত্যাদি
যদি এসব প্রশ্নের উত্তর আপনার কাছে সন্তোষজনক মনে হয় তাহলে অন্য জায়গা থেকেও হোস্টিং কিনতে পারেন। তবে ফ্রি ডোমেইনসহ এতো কম দামে এতো ভালো হোস্টিং আর কোনো প্রোভাইডার দিতে পারে বলে আমার জানা নেই। আপনার জানা থাকলে নিতে পারেন।

ফ্রি ডোমেইনের জন্য গোড্যাডির কুপন কোড

আগেই বলেছি- গোড্যাডির ওয়ার্ডপ্রেস হোস্টিং আপনাদের কম দামে কেনার ব্যবস্থা করে দেবো। রেগুলার প্রাইস ৫৯.৮৮ ডলার প্রতি বছরের জন্য। যা আমি আপনাদেরকে মাত্র ১২ ডলারে কেনার ব্যবস্থা করে দেবো এবং এই ১২ ডলারের মধ্যে একটি ডোমেইনও ফ্রি পাবেন এক বছরের জন্য।
তবে সেই ডিসকাউন্ট প্রাইসে হোস্টিং এবং ফ্রি ডোমেইন পাওয়ার জন্য একটি কুপন কোড ব্যবহার করতে হবে কেনার সময়। সেই কুপন কোডটি পাওয়ার জন্য নিচের লিংকে ক্লিক করুন এবং ট‌্যুইটার/ফেসবুক/গুগলপ্লাসে শেয়ার করুন ট্যুইট/লাইক/প্লাস করে। তাহলেই কুপন কোডটি হাইড থেকে শো করবে।


গোড্যাডি ফ্রি ডোমেইন কুপন কোড পেতে এখানে ক্লি করুন


পারফেক্ট ডোমেইন এবং বেস্ট হোস্টিং কিনি চলুন

শুরুতেই যে কথা বলা হয়নি- গোড্যাডি থেকে কুপন কোড দিয়ে ফ্রি ডোমেইনসহ হোস্টিং কিনতে হলে আপনার একটি আন্তর্জাতিক মাস্টারকার্ড বা ভিসা কার্ড থাকতে হবে। আপনার আছে কি? আমাদের দেশের লোকাল কার্ড দিয়ে আপনি কিনতে পারবেন না। সো আমাদের দেশের জন্য একমাত্র ভরসা পেওনিয়ার মাস্টারকার্ড। যেহেতু একটু চেষ্টা করলেই পেওনিয়ার মাস্টারকার্ড ফ্রিতে পাওয়া যায় তাই অনেকেই ইন্টারন্যাশনাল পেওনিয়ার মাস্টারকার্ড ব্যবহার করেন অনলাইনে বিভিন্ন কেনাকাটার জন্য।
আপনিও কি ফ্রিতে একটি পেওনিয়ার মাস্টাকার্ড পেতে চান? তাহলে এখানে ক্লিক করুন: ফ্রি পেওনিয়ার মাস্টারকার্ড সাথে ২৫ ডলার বোনাস
আপনার একটি ইন্টারন্যাশনাল মাস্টারকার্ড বা ভিসা কার্ড আছে ধরে নিয়েই আমি এই টিউটোরিয়াল লিখছি। নিচে ধাপে ধাপে স্ক্রিনশটসহ কেনার প্রক্রিয়াটি আপনাদের জন্য বর্ণনা করছি। উল্লেখ্য, আপনাদের জন্য এই টিউটোরিয়ালে স্ক্রিনশট ব্যবহার করার জন্যই একটি ডোমেইন এবং হোস্টিং কিনেছি যেন ব্যাপারটি পারফেক্টলিভাবে আপনাদেরকে দেখাতে পারি। সুতরাং আশা করি আপনারা মনোযোগ দিয়ে ধাপগুলো পড়বেন এবং বুঝতে চেষ্টা করবেন।

ধাপ # ০১

প্রথমেই চলুন গোড্যাডিতে যাই: http://www.godaddy.com। তারপর আপনার কাঙ্খিত ডোমেইনটি লিখে “Search Domain” বাটনে ক্লিক করুন।



ধাপ # ০২

যদি আপনার ডোমেইনটি আগে কেউ রেজিস্ট্রেশন করে না থাকে তাহলে এরকম একটি ম্যাসেজ পাবেন পরবর্তী পৃষ্ঠাতে: “Yes! Your Domain is Available. Buy It Before Someone else does“। সুতরাং “Continue to Cart” বাটনে ক্লিক করুন। এবং পরবর্তী পৃষ্ঠাতেও “Continue to Cart” বাটনে ক্লিক করে কন্টিনিউ করুন।



ধাপ # ০৩:

নিচের স্ক্রিনশটটি খেয়াল করুন- আমি দু’টি জায়গায় লাল দাগ দিয়ে বক্স করে মার্ক করেছি। প্রথমে দেখুন টার্ম ৫ বছর দেখাচ্ছে। এখানে ক্লিক করে এক বছর সিলেক্ট করে দিন। তাহলে দ্বিতীয় লাল বক্সে দেখানো প্রাইস ৬৩.৮৫ ডলারের পরিবর্তে ১২.৯৯+০.১৮ = ১৩.১৭ ডলার দেখাবে। এবং আমরা যখন কুপন কোড ব্যবহার করবো তখন এই ১৩.১৭ ডলারের পরিবর্তে ০.০০ ডলার অর্থাৎ ফ্রি হয়ে যাবে।



ধাপ # ০৪

ডোমেইন আমাদের কার্টে এড করা হয়েছে। এখন আমরা হোস্টিং চুজ করবো। এজন্য গোড্যাডির মেনুবার থেকে “Hosting”-এ ক্লিক করুন। তারপর ড্রপ-ডাউন থেকে “WordPress Hosting – On Sale” মেনুতে ক্লিক করুন। নিচের স্ক্রিনশটটি দেখুন আরও ভালো করে বুঝতে।



ধাপ # ০৫

গোড্যাডির ৪ টি ওয়ার্ডপ্রেস হোস্টিং প্যাকেজ রয়েছে। এগুলো হচ্ছে- Basic, Deluxe, Ultimate & Developer। আমরা কিনবো Basic প্যাকেজটি। Basic প্যাকেজে আছে ১০ জিবি পিউর এসএসডি হোস্টিং স্পেস, ২৫ হাজার মাসিক ভিজিটর, ওয়ার্ডপ্রেস প্রি-ইনস্টলড এবং একটি ডট কম ডোমেইন ফ্রি। আমাদের কাজের জন্য এটিই পারফেক্ট। নিচের স্ক্রিনশটটি দেখুন এবং “Configure” বাটনে ক্লিক করুন।



ধাপ # ০৬

১২ মাস বা এক বছর প্ল্যানে অটো সিলেক্ট করা থাকে। যদি না থাকে তাহলে ১২ মাস সিলেক্ট করুন। কারণ এক বছরের জন্য কিনতে হবে ফলে গোড্যাডি কুপন ব্যবহার করা যাবে এবং ফ্রি ডোমেইন পাওয়া যাবে। ১২ মাস সিলেক্ট করুন, তারপর স্ক্রল ডাউন করে নিচে গিয়ে “Continue” বাটনে ক্লিক করে কন্টিনিউ করুন। ক্লিয়ার বুঝতে স্ক্রিনশট দেখুন নিচে:



ধাপ # ০৭

এই ধাপটি হচ্ছে হোস্টিং-এর সাথে ডোমেইন এড করার জন্য। কিন্তু যেহেতু আমরা আগেই ডোমেইন এড করে ফেলেছি তাই এখানে পেজের উপরে ডানদিকে “Checkout Now” বাটনে ক্লিক করে পরবর্তী পৃষ্ঠায় চলে যাবো। স্ক্রিনশট দেখুন ভালো করে বুঝতে।



ধাপ # ০৮

এখানে দু’টি ব্যাপার খেয়াল করুন। আপনার ডোমেইন প্রাইস ০.০০ ডলার দেখাচ্ছে, অর্থাৎ ফ্রি। কিন্তু হোস্টিং প্রাইস ৫৯.৮৮ ডলার দেখাচ্ছে। কিন্তু আমরা তো ১ ডলার প্রতি মাস হিসেবে এক বছরের জন্য ১২ ডলারে কিনতে চাই। সুতরাং আমাদেরকে কুপন কোড ব্যবহার করতে হবে। আপনি কি উপরে সোশ্যাল শেয়ার দিয়ে কুপন কোডটি নিয়েছেন? এখানে “+Add” বাটনে ক্লিক করুন সেই কুপন কোডটি ব্যবহার করার জন্য। তাহলে প্রাইস ডিসকাউন্ট হয়ে ১২ ডলার হয়ে যাবে ৫৯.৮৮-এর পরিবর্তে।



ধাপ # ০৯

এই পেজে “Have a promotional code?”-এর নিচের বক্সে আপনার কুপন কোডটি দিয়ে “Apply” বাটনে ক্লিক করুন। দেখবেন প্রাইস ডিসকাউন্ট হয়ে ১২ ডলার হয়ে গেছে। সুতরাং পরবর্তী ধাপে চলুন কন্টিনিউ করতে।



ধাপ # ১০

এই পেজে দেখুন প্রাইস ১২.১৮ ডলার হয়েছে সর্বমোট। এর মধ্যে ১২ ডলার হোস্টিং প্রাইস আর ১৮ সেন্ট হচ্ছে ট্যাক্স এবং ফি হিসেবে গোড্যাডি আপনাকে চার্জ করছে। ঠিক আছে?। এখন “Proceed to Checkout” বাটনে ক্লিক করুন। তাহলে আপনি পরবর্তী পেজে রিডাইরেক্ট হবেন। সেখানে রেজিস্ট্রার এবং লগিন অপশন পাবেন।



ধাপ # ১১

আপনার যদি গোড্যাডিতে আগেই একাউন্ট করা থাকে তাহলে এখন শুধু লগিন করুন তাহলে কার্ট পেজে রিডাইরেক্ট হবেন। আর যদি একাউন্ট না থাকে গোড্যাডিতে তাহলে নিউ কাস্টমারের নিচে “Continue” বাটনে ক্লিক করে রেজিস্ট্রার করে লগিন করুন। তারপর দেখার জন্য নেক্সট ধাপে চলুন।



ধাপ # ১২

এই ধাপে পেমেন্ট করার অপশন পাবেন। আগেই বলেছি এই অফারটি পেতে হলে আপনাকে আন্তর্জাতিক Debit/Credit/Prepaid Card ব্যবহার করতে হবে যদিও গোড্যাডিতে আরও অনেক পেমেন্ট মেথড রয়েছে। এখন নিচের ছবিটি দেখুন- আপনার গোড্যাডিতে যদি অলরেডি আগেই কার্ড এড করা থাকে তাহলে “Preferred Payment Method” থেকে আপনার কার্ডটি সিলেক্ট করে দিন। আর যদি কার্ড এড করা না থাকে তাহলে “Debit/Credit/Prepaid Card” অপশন সিলেক্ট করুন। সিলেক্ট করলে আপনার কার্ডের ইনফরমেশন চাইবে। সেগুলো সঠিকভাবে দিন। তারপর “I agree to following”-এর সাথে দেয়া বক্সে টিক চিহ্ন দিন এবং তারপর “Place Your Order” বাটনে ক্লিক করুন। সব কিছু ঠিক থাকলে আপনার ডোমেইন ও হোস্টিং কেনা হয়ে যাবে এবং পরবর্তী সামারি পেজে রিডাইরেক্ট হবেন।



ধাপ # ১৩

আমাদের ডোমেইন এবং হোস্টিং কেনা কমপ্লিট। এখন আমাদের ডোমেইন-হোস্টিং-এ ওয়ার্ডপ্রেস সেটাপ দেবো যা আমাদের মাত্রই কেনা হোস্টিং-এ অলরেডি প্রি-ইনস্টলড আছে। এখন শুধু আমরা সেটাপ করে নেবো। এজন্য “Managed WordPress” বাটনে ক্লিক করুন।



ধাপ # ১৪

নিচের স্ক্রিনশটটি দেখুন। ওখান থেকে “Set Up” বাটনে ক্লিক করুন ওয়ার্ডপ্রেস সেটাপ শুরু করার জন্য।



ধাপ # ১৫

অলরেডি আমাদের হোস্টিং-এ ওয়ার্ডপ্রেস আপলোড করে প্রি-ইনস্টলড আছে। এখন “Create a New WordPress site”-এ ক্লিক করে সেটাপ করে নিতে হবে। নিচের স্ক্রিনশটে দেখানো মতো কন্টিনিউ করুন।



ধাপ # ১৬

নিচের স্ক্রিনশটটি ভালো করে খেয়াল করুন। ফরমে যে যে ইনফোগুলো দিতে বলা হয়েছে সেগুলো দিন। তারপর “Finish” বাটনে ক্লিক করুন। এতে ২ থেকে ২০ মিনিট সময় লাগতে পারে সবকিছু সেটাপ হতে। এই সময়ে শুধুমাত্র অপেক্ষা করুন। আর কিছু করার দরকার নেই।



ধাপ # ১৭

আপনি সাকসেসভাবে সব কাজ করতে পেরেছেন। এখন আপনার সাইট লাইভ। চাইলে সাইট ডিজাইনের কাজ যেমন নিউ থিম এড, প্লাগিন ইনস্টল, কনটেন্ট পাবলিশ ইত্যাদি কাজগুলো করতে পারেন। আর যদি অপেক্ষা করেন তাহলে পরবর্তী টিউটোরিয়ালে সেগুলো আমিই দেখিয়ে দেবো ইনশাল্লাহ। যদি নিচের স্ক্রিনশটটির মতো আপনি বার্তা পান তাহলে বুঝে নেবেন আপনার সাইটে ওয়ার্ডপ্রেস সফলভাবে ইনস্টল হয়েছে এবং আপনার সাইটটি এখন লাইভ।



সর্বশেষ কথা

যাক, অবশেষে দীর্ঘ এই টিউটোরিয়ালটি লেখা শেষ করতে পারলাম। আশা করি সূক্ষ্ণাতিসূক্ষ্ণ সব ব্যাপারই আলাপ করতে পেরেছি। এবার বলুন- আপনাদের বুঝতে তেমন সমস্যা হয়নিতো? সমস্যা হলে আমাকে প্রশ্ন করতে ভুলবেন না। আপনাদের প্রতিটি টিউমেন্ট আমি যত্ন করে পড়ি এবং পড়তে আমার ভালো লাগে। সুতরাং বেশি বেশি টিউমেন্ট করে আমাকে উৎসাহিত করুন।
আর ওয়ার্ডপ্রেস দিয়ে যারা সাইট ডিজাইন করতে পারেন তারা সাইট ডিজাইন শুরু করতে পারেন। আর যারা পারেন না, তারা পরবর্তী টিউনের জন্য অপেক্ষা করুন। পরবর্তী টিউটোরিয়াল “সঠিক পদ্ধতি অবলম্বন করে নিস সাইট ডিজাইন [কোডিং জ্ঞান ছাড়াই]” আসছে শিগগিরই। তবে তারও আগে আছে  আরও একটি টিউটোরিয়াল- যারা পেইড ডোমেইন-হোস্টিং ছাড়া নিস সাইট করতে চান তাদের জন্য বিকল্প একটি টিটোরিয়াল আছে আমাদের লিস্টে: “পেইড ডোমেইন ও হোস্টিং-এর বিকল্প [যাদের ডোমেইন হোস্টিং কেনার সামর্থ নাই]”। এটি লেখার পরেই সাইট ডিজাইনের টিউটোরিয়ালটি পাবেন।
তবে আমার ব্যক্তিগত মতামত হলো- নিস সাইট করতে হলে পেইড ডোমেইন হোস্টিং কিনে ওয়ার্ডপ্রেস দিয়ে করাই ভালো। কারণ অনেক কষ্ট করে ফ্রিতে নিস সাইট বানালেন। কিন্তু যে মুহূর্তে সাইট র‌্যাংক করলো তখনই বা তার সামান্য আগে দেখলেন আপনার সাইট ডিলিট করে দিয়েছে প্রোভাইডার। তখন কিছুই করার থাকবে না। তারপরও অনেকে ফ্রিতে নিস সাইট করছেন। তাদের কথা বিবেচনা করেই “পেইড ডোমেইন ও হোস্টিং-এর বিকল্প [যাদের ডোমেইন হোস্টিং কেনার সামর্থ নাই]” টিউটোরিয়ালটি পাবলিশ করা হবে। দু’টি বিষয় জানা থাকলে আপনারও ডিসিশন নিতে সুবিধা হবে।
0 comments
 
Copyright © 2014. আইটি বিডি জোন - All Rights Reserved
Template Created by Shuvo Islam
^ উপরে ফিরে আসুন