S.S.C Online Free Exam

print this page
Showing posts with label টিপস ও ট্রিক. Show all posts
Showing posts with label টিপস ও ট্রিক. Show all posts

আপনি কি একজন Notepad++ ব্যবহারকারী? আপনি কি Notepad++ ’র সব সুবিধাগুলো ব্যবহার করেন? যদি না করে থাকেন, তবে দেখে নিন আপনার জন্য কী সুবিধা রয়েছে Notepad++ ’এ।

আপনি কি একজন Notepad++ ব্যবহারকারী? আপনি কি Notepad++ ’র সব সুবিধাগুলো ব্যবহার করেন? যদি না করে থাকেন, তবে দেখে নিন আপনার জন্য কী সুবিধা রয়েছে Notepad++ ’এ।
ফেসবুক Group ও Page'র মাধ্যমে নিয়মিত অনলাইন সাপোর্ট নিন। ফেসবুক গ্রুপ ও পেজ লিঙ্ক টিউনের শেষে।
বি.দ্র. এই টিউন আইডি হতে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন টিউন লেখক বিভিন্ন বিষয়ে টিউন প্রকাশ করবেন্। আশাকরি আপনারা তাদের সহযোগিতা করবেন।
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন।

যা যা থাকছে আজকের টিউনে

  • পিএইচপি ওয়ার্ডপ্রেস কোড Autocomplete সুবিধা
  • জেনকোডিং তথা ইমেট সুবিধা
  • Shortcut Mapper সুবিধা
  • চিত্রভিত্তিক কিছু Settings পরিবর্তন
  • রয়েছে ছোট একটি গল্প
যদি আপনাদের নোটপ্যাড প্লাস প্লাস না থেকে থাকে তবে নিমোক্ত লিংক হতে নামিয়ে নিতে পারেন
Portable ভার্সন: Portableapps
Executable ভার্সন: Notepad++
বি.দ্র.
=> notepad++’র থেকে উন্নত ‍বিকল্প টেক্স এডিটর
Brackets (Free), Atom (Free), Sublime Text (Paid), Dreamweaver (Paid) ইত্যাদি।
=> notepad++’র থেকে উন্নত ‍বিকল্প ডেভেলপমেন্ট ইনভাইরনমে্ন্ট (IDE)
Codelobster (Free), Zend Studio (Paid), Phpstorm (Paid) ইত্যাদি।
এই টিউনার ব্যক্তিগতভাবে Phpstorm এবং Notepad++ ব্যবহার করেন।

এই টিউনের বিষয় মূলত Notepad++’র মাঝে সীমাবদ্ধ থাকবে ্এবং প্রয়োগক্ষেত্র Window 7 64bit

আপনারা যদি installer’র ক্ষেত্রে বিভিন্ন plugins সুবিধা পেতে চান তবে notepad++ install করুন পরপর দুইবার।একবার 32bit version C:\Program Files এই directory’তে (plugins)  এবং আরেকবার 64bit version C:\Program Files (x86) directory’তে (default)

তো চলুন শুরু করা যাক...

  • পিএইচপি ওয়ার্ডপ্রেস কোড Autocomplete সুবিধা:
ওয়েব ডেভেলপার হতে গেলে যে সমস্ত প্রোগ্রামিং ল্যাংগুয়েজগুলো জানতে হয় সেগুলো হলো, HTML, CSS, Javascript এবং PHP। আর কাজের জন্য জানতে হয় বর্তমান সময়ের সব চেয়ে জনপ্রিয় PHP বেইজড কন্টেন্ট মেনেজমেন্ট সিস্টেম WordPress।
Notepad++ একটি টেক্সট এডিটর মাত্র। এটি কোন  IDE নয়। তবে এটিকে অনেকটা IDE মতোও ব্যবহার করা সম্ভব। অর্থাৎ এতে ফাইল এডিটিং করে PHP স্ক্রিপ্ট এডিট করে কোডিং করা সম্ভব।সুবিধাটি পাবার জন্য ফাইলটি নামিয়ে নিন WordPress Autocomplete for Notepad++. ডাউনলোড শেষে জিপ ফাইলটি এক্সট্রাক্ট করুন এবং php.xml ফাইলটি notepad++ এ open করে নিম্নলিখিত লাইনটি এডিট করুন
line no.2192 where replaced '&' with '&amp;' <Overload retVal="string" descr="Escape single quotes, htmlspecialchar ' &lt; &gt; &amp;, and fix line endings.">
এখন php.xml ফাইলটি Copy করে Notepad++ এর ইনস্টল ডিরেকটরিতে C:\Program Files (x86)\Notepad++\plugins\APIs
অথবা, C:\Program Files\Notepad++\plugins\APIs পেস্ট করুন। মার্জ করতে চাইলে অনুমতি দিন। এবার Notepad++ রিস্টার্ট করুন।


জেনকোডিং তথা ইমেট সুবিধা:
এখানে ক্লিক করে ইমেট/জেনকোডিং প্লাগিনটি ডাউনলোড করে নিন। ডাউনলোড শেষে জিপ ফাইলটি এক্সট্রাক্ট করার পর NppScripting ফোল্ডার এবং NppScripting.dll ফাইলটি কপি করুন এবং কপি করা আইটেমগুলো পেস্ট করুন Notepad++ এর ইনস্টল ডাইরেক্টরি C:\Program Files\Notepad++\plugins অথবা, C:\Program Files (x86)\Notepad++\plugins অথবা, Portable ভার্সন C:\Install\Notepad++Portable\App\Notepad++\plugins’তে। ফোল্ডার মার্জ করতে চাইলে অনুমতি দিন। এবার Notepad++ রিস্টার্ট দিন।
ব্যবহার বিধিঃ
খুব দ্রুত গতিতে ইমেট/জেনকোডিং ব্যবহার করতে চাইলে যেকোন শর্টকোড লিখে ctrl+E চাপলেই প্লাগিন কাজ করা শুরু করবে।
জেনকোডিং প্লাগিনের শর্টকোটগুলোর চিটশিট নামিয়ে নিতে এখানে জেনকোডিং চিটশিট ক্লিক করুন।
ইমেট শর্টকোটগুলোর চিটশিট নামিয়ে নিতে এখানে ইমেট চিটশিট ক্লিক করুন।
  • Shortcut Mapper সুবিধা:
ওপেন করা ফাইলের ফোল্ডার দ্রুত্ এক্সপ্লোরারে ‍খুলতে শর্টকাট ব্যবহার করুন।
প্রথমে নিচের চিত্রের মতো Settings থেকে Shortcut Mapper অপশনে ক্লিক করুন। তারপর Plugin Commands ট্যাবটি সিলেক্ট করুন।



এবার চিত্রের মতো ৩ নাম্বার শর্টকাটটিতে ডাবল ক্লিক করে সেটাকে ctrl+shift+E দ্বারা পরিবর্তন করে দিন। এবার নির্দিষ্ট ফা্ইল Notepad++'এ ওপেন করে ctrl+shift+E শর্টকোড চাপলেই এক্সপ্লোরারে সংশ্লিষ্ট ফোল্ডারটি ‍ওপেন হবে।
এটা শুধু এক্সপ্লোরারের শর্টকাট পরিবর্তন নয়। আপনি এভাবে Notepad++ এর সব শর্টকাট পরিবর্তন করতে পারবেন।
এগুলোই মূলত Notepad++’র বহুল ব্যবহৃত সুবিধা। এছাড়া রয়েছে কিছু Advanced level’র ব্যবহার। ক্রমশ: সেগুলো আলোচনা করা হবে।
  • কিছু Settings পরিবর্তন: (চিত্রভিত্তিক)








  • ছোট একটি গল্প
স্ত্রী এবং স্বামী ঐক্যমত হলেন যে, বিয়ের প্রথম দিনে তাঁরা কোন অথিতির জন্য দরজা খুলবেন না! সেই একই দিনই স্বামীর বাবা-মা তাদের দেখতে এলেন, এবং দরজায় কড়া নাড়লেন, স্বামী-স্ত্রী একে অপরের দিকে তাকালেন ... স্বামী দরজা খুলতে চেয়েছিলেন, কিন্তু যেহেতু তাদের মাঝে একটি  মৌখিক চুক্তি ছিল, তাই স্বামী দরজা খুললেন না। স্বামীর বাবা-মা কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রস্থান করলেন। কিছু সময় অতিবাহিত হবার পর স্ত্রী’র বাবা-মা দেখা করতে এলেন। স্ত্রী ও স্বামী পুণরায় একে অপরের দিকে তাকিয়ে দৃষ্টি বিনিময় করলেন যেহেতু তাদের মাঝে একটি  অলিখিত চুক্তি ছিল। স্ত্রী’র চোখের কোণে অশ্রু চিক্ চিক্ করছিল, তিনি নিজের সাথেই ফিসফিস করলেন "আমি এই কাজ করতে পারবো না, আমি তাঁদের ফিরিয়ে দিতে পারবো না।"  স্ত্রী দরজা খুলে দিলেন তাঁর বাবা-মা’র জন্য। স্বামী সবকিছুই দেখলেন, কিন্তু কিছুই বললেন না। কয়েক বছর পেরিয়ে গেল এবং তাঁরা একেএকে দু’জন ছেলে সন্তানের পিতামাতা হলেন। এরপর তাঁরা তৃতীয় সন্তানের পিতামাতা হলেন। এবারের শিশুটি একটি মেয়ে শিশু ছিল। পিতা নবজাত মেয়ে শিশুটির জন্য খুব বড় পার্টির আয়োজন করলেন এবং তিনি সব আত্মীয়-স্বজনদের আমন্ত্রিত করলেন। পরে সেই রাতে তার স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন, এই শিশুর জন্য এত বড় পার্টি উদযাপনেরকারণ কি ছিল যখন তিনি মেয়েটির অপর দু’ভায়ের জন্য তা করেননি! স্বামী শুধু জবাব দিলেন "কারণ তার মেয়েটিই কেবলমাত্র তার জন্য দরজা খোলা রাখবে!"
আপনার মেয়ে কন্যা সন্তানটি আপনার হাতটি ক্ষণিক সময়ের জন্যই হয়তো ধরে রাখবে, কিন্ত আপনার হৃদয়টি সারাজীবনের জন্যই ধারণ করবে।
Daughters are angels, Daughters are specials
0 comments

Uc Browser এর ১০ কোটি ইউজার হওয়ায় তারা ৪০০০ টাকা দিচ্ছে। Uc_browser থেকে ৪০০০ টাকা পেতে নিচের step ৪ টি complete করুন।

Uc Browser এর ১০ কোটি ইউজার হওয়ায় তারা ৪০০০ টাকা দিচ্ছে।
Uc_browser থেকে ৪০০০ টাকা পেতে নিচের step ৪ টি complete করুন।
★★1st step:-
Play store থেকে Uc Browser লেটেস্ট ভার্সন ইনস্টাল করুন। আগে থেকে ইন্সটল করা থাকলে আপডেট করুন। লেটেস্ট ভার্সন ছারা হবেনা।



★★2nd step:-
নতুন install করা অথবা Update দেওয়া uc browser দিয়ে এই লিংকে ঢুকুন:- http://rc.ucweb.com/bdpullnewer/index…




★★3rd step :-
লিংকে ঢোকার পর একটা নতুন পেজ আসবে।
তার বাম পাশে Enter Code নামে একটা আপশন থাকবে।
Enter Code অপসনে click করলে একটা from আসবে।
সেখানে your friend's code এর ঘরে 1156029
এই কোড টা দিবেন। কোডটা না দিলে আইডি একটিভ হবেনা।
your nick name এর ঘরে আপনার নাম দিয়ে submit করবেন।
সাথে সাথে আপনি 4000 টাকা পাবেন। যা বিকাশ নাম্বার দিয়ে তোলা যাবে

★★4th step:-
পেজের ডান পাশে দেখেন Invitation code নামে একটা অপশন আসে।
সেটায় ক্লিক করে আপনার code টা collect করুন।
এবং ঐ কোড দিয়ে বন্ধুদের invite করুন।
একজন কে আপনার কোড দিয়ে update করালে,
এভাবে ৪০০০ টাকা collect করতে পারলে, আপনি bkash এ ৪০০০ টাকা পেয়ে জাবেন।
0 comments

ফ্রি এসএমএস পাঠান বাংলাদেশি নাম্বারে বাংলাদেশী গেটওয়ে ব্যবহার করে।


আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রিনওয়েবের এসএমএস সিস্টেম ব্যবহার করে এসএমএস পাঠাবেন ফ্রি তে।

সুবিধা:
১. সম্পূর্ন ফ্রি (কোনো সার্ভে কিনবা অফার নেই)
২. ১২৪ টি ওয়ার্ড প্রতি এসএমএস এ
৩. দৈনিক ১-৫০ টি এসএমএস (ভাগ্যের উপর আপনার)
৪. ১০০% সেন্ড হবার নিশ্চয়তা।
৫. মোবাইল এর জন্য অ্যাপ এবং পিসি এর জন্য ওয়েব ভার্সন।

কিভাবে শুরু করবেন ?

প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরী করুন :
https://www.greenweb.com.bd/sms/register.php এখানে গিয়ে।
অবশ্যই নিজের ভ্যালিড নাম্বার দিবেন কারন পাসওয়ার্ড ম্যাসেজের মাধ্যমে যাবে। সব ইনফো ঠিকভাবে দেবার পর একটি এসএমএস যাবে আপনার ফোনে যাতে পাসওয়ার্ড থাকবে। পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে নিচের লিংকে গিয়ে লগিন করুন :
https://www.greenweb.com.bd/sms/login.php

লগিন করার পর নিচের লিংকে যান :

https://www.greenweb.com.bd/sms/bonus.php
এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টে দৈনিক বেনাস একটি ক্রেডিট পাবেন বাটনে ক্লিক করে। প্রতিদিন ১-৫০ টি এসএমএস এর ক্রেডিট ভাগ্যের উপর নিভর করবে কতটি উঠবে। ধরুন ১০ টি এসএমএস এর ক্রেডিট পেলেন।
এখন নিচের লিংকে গিয়ে মোবাইল নাম্বার দিয়ে কন্টাক্ট তৈরী করুন :
https://www.greenweb.com.bd/sms/add_contact.php
এখানে নাম এবং যাদের এসএমএস দিতে চান তাদের মোবাইল নাম্বার দিবেন। এরপর
https://www.greenweb.com.bd/sms/send_message.php
এই লিংকে গিয়ে https://www.greenweb.com.bd/sms/send_message.php আপনি কন্টাক্টে অ্যাড করা নাম্বারে ম্যাসেজ পাঠাতে পারবেন।

Summary:

১. অ্যাকাউন্ট তৈরি করুন
২. লগিন করুন
৩. দৈনিক বোনাস ক্রেডিট নিন
৪. কন্টাক লিস্টে নাম্বার অ্যাড করুন
৫. এসএমএস দিন।

ভিডিও টিউটোরিয়াল:

Video Tutorial Link : https://www.youtube.com/v/GOdSm75HxBA
মোবাইল অ্যাপ (অ্যান্ডুয়েড) : https://www.greenweb.com.bd/sms/greenwebsms.zip

0 comments

ওয়েবসাইট স্পিড স্লো কিংবা পেইজ লোড হতে দেরী হচ্ছে? চলুন জানি কিভাবে ওয়েবসাইট স্পিড বাড়ানো যায়




অনেক সময় ওয়েবসাইট ভিজিট করতে দেখা ওয়েবসাইট লোড হয় না কিংবা লোড হতে অনেক সময় লাগে। কিছু কিছু ওয়েবসাইট দেখা যায় চোখের পলকে খুলে যায়, কিছু ওয়েবসাইট দেখা যায় লোডিং হতেই থাকে কিন্তু ওপেন হয় না। পেইজ লোডিং টাইম বেশী হলে আপনার ওয়েবসাইট গুগলসহ অন্যান্য সার্চ ইঞ্জিনে পিছিয়ে পড়তে পারে। গুগলের এলগরিদম এমনভাবে করা যেখানে একজন ভিজিটর ওয়েবসাইট ভিজিট করার সময় যদি ঢুকতে না পারে তবে সেটা ব্ল্যাকলিষ্টিং করে সার্চে পেছনের দিকে নিয়ে যায়। ফলে অনেক ভালো কন্টেন্ট থাকা স্বত্বেও আপনার ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে আসে না এবং জনপ্রিয় হয় না।

ওয়েবসাইট লোডিং টাইম বেশী হবার বেশ কিছু কারন হলঃ

  • কমদামী ওভারলোড হোস্টিং এ আপনার ওয়েবসাইট হোস্ট করার কারনে ওয়েবসাইটের স্পিড স্লো হয়ে যায়। আমরা অনেকে কম টাকায় রেপুটেটেড কোম্পানী ছাড়া অন্যান্য নতুন ভুঁইফোড় হোস্টিং কিনে এই সমস্যায় পড়ি। যারা এই ধরনের সার্ভিস দেয় তারা সাধারনত এই কম টাকায় ওভারলোড সার্ভারের স্পেস আপনার কাছে বিক্রি করে। ফলে ঐ সার্ভারে থাকা কোন একটি ওয়েবসাইট ব্যাপক হিট কিংবা ভিজিটর আসলে আপনার ওয়েবসাইটেরও পেইজ লোডিং টাইম বেড়ে যায়। এটা অনেকটা এরকম, আপনি আপনার পিসিতে একসাথে ফটোশপ, ইলাস্ট্রেটর, ক্রোম সহ বড় সফটওয়ারগুলো একসাথে রান করলে খেয়াল করবেন কম্পিউটারের গতি কমে যায়, মাঝে মাঝে হ্যাং হওয়াও শুরু করে। এর কারন হচ্ছে পিসির র‍্যাম এবং গ্রাফিক্স কার্ড ভাগাভাগি করে সবাই চালু হওয়ার জন্য নরম্যাল পিসির অপারেশান স্পিডেই কমে গেসে। তাই আপনার ওয়েবসাইটের ভালো স্পিড পেতে হলে প্রাথমিক কাজ হচ্ছে কোন ভালো কোম্পানীতে ওয়েবসাইট হোস্ট করা। কিভাবে ভালো কোম্পানী চিনবেন সেটি জানতে আমাদের আগের টিউনটি পড়ে আসুন।
  • বড় সাইজের ইমেইজ ফাইল ব্যবহার করা। আপনার হয়তো অনেকেই জানিনা ওয়েবসাইটের জন্য আইডিয়াল ছবির ফরম্যাট হচ্ছে .jpg ফরম্যাট। কিন্তু আমরা অনেকেই ওয়েবসাইটের স্লাইডার কিংবা প্রোডাক্ট ইমেজে .png, .gif সহ বড় রেজুলেশানের ফাইল ব্যবহার করি ফলে দেখা যায় এই ছবিগুলো লোড হতে হতে পেইজের লোডিং টাইম বেড়ে যায়।
  • সঠিক ফরম্যাটে কোডিং করে করা ওয়েবসাইট টেমপ্লেট কিংবা থিম ব্যবহার করার কারনে। অনেক থিম বা টেমপ্লেটেই বিশেষ করে পাইরেটেড থিম/টেমপ্লেটগুলোতে কোডিং স্ট্যান্ডার্ড ব্যবহার না করার কারনে ওয়েবসাইট লোডিং টাইম বেড়ে যায়। 
The front and back-end factors to site speed: A fast time is composed of both of these sides working in an optimal setup.

 

ওয়েবসাইট স্পিড টেষ্ট ও অপটিমাইজেশানঃ

ওয়েবসাইটের স্পিড বাড়ানো এবগ পেইজ লোডিং টাইম কমানোর আগে আমাদের আগে চেক করতে হবে কি কি কারনে আমাদের ওয়েবসাইট স্লো হচ্ছে। ইন্টারনেটে এই স্পিড চেকের জন্য অনেকগুলো ওয়েবসাইটেই আছে। এর মধ্যে যেগুলো আমরা ব্যবহার করবো সেগুলো হল।
প্রথমে এই ওয়েবসাইটেগুলোতে আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে চেক করে নিন, কি কারনে আপনার ওয়েবসাইট স্লো হচ্ছে এবং সাইটের মোট টোটাল লোডিং টাইম কত। একেকজনের ওয়েবসাইটের একেক সমস্যা হতে পারে তবে আমি জেনারেল হিসাব করে সাজেশান দিচ্ছি।
  • পেইজের যদি রেসপঞ্জ টাইম বেশী দেখায় সেক্ষেত্রে শীঘ্রই ভালো মানের কোন হোস্টিং এ আপনার সাইট ট্রান্সফার করে নিতে হবে।
  • সাইটে যদি অনেক বড় বড় ইমেজ ফাইল দেখায় সেক্ষেত্রে রিসাইজ করে ওয়েব অপটিমাইজ করে পুনরায় আপলোড করতে হবে।ফটোশপে কিভাবে খুব সহজে ওয়েবসাইটের জন্য অপটিমাইজ করে রিসাইজ করবেন সেটি জানতে এই ভিডিওটি দেখে আসুন।  আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করলে ইমেজ ক্যাশিং এর জন্য প্লাগিন যেমন, WP Smush বা EWWW Image Optimizer ইন্সটল করে নিতে পারেন।
  • সাইটে ক্যাশিং প্লাগিং ব্যবহার করুন যাতে লোডিং টাইম কমে। ওয়ার্ডপ্রেস হলে W3 Total Cache বা WP Super Cache ইন্সটল করে নিন।
  • কোনসময় সার্ভার ডাউন হওয়া মানে আপনার ওয়েবসাইটের র‍্যাংকিং কমে যাওয়। ওয়েবসাইটের আপটাইম ও ডাউনটাইম সম্পর্কে ওয়াকবহাল থাকতে ওয়েবসাইট স্যাটাস মনিটর সার্ভিস ব্যবহার করুন যাতে বাইরে থাকলেও এলার্ট থাকতে পারেন।
0 comments

এবার ২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত SSCতে GPA-5 প্রাপ্ত ছাত্রছাত্রীরা পাবেন টেলিটকের বিশেষ সুবিধা সম্বলিত ফ্রি আগামী সিম (দেখুন রেজিস্ট্রেশনের বিস্তারিত প্রক্রিয়া)


 ২০১৫ সালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত সকল ছাত্র-ছাত্রী এবং ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রী যারা টেলিটকের আগামী সিম গ্রহণ করে নাই সেইসব ছাত্র-ছাত্রীগণকে টেলিটক দিচ্ছে বিশেষ সুবিধা সম্বলিত সিম “টেলিটক আগামী” একদম ফ্রিতে! রেজিস্ট্রেশন শুরু ০১-০৮-১৫ থেকে। আসুন প্রথমেই জেনে নেওয়া যাক কি কি সুবিধা আছে এই সিমেঃ

“টেলিটক আগামী” সিম এর সুবিধাসমূহঃ   
  • ৪.১৭ পয়সা/১০সেকেন্ড অর্থাত্‍ ২৫ পয়সা/মিনিট ভয়েস ও ভিডিও কল দিন-রাত যেকোন টেলিটক নাম্বারে
  • ১০ পয়সা/১০ সেকেন্ড অর্থাত্‍ ৬০ পয়সা/মিনিট ভয়েস কল দিন-রাত অন্য অপারেটরে
  • ২৫ পয়সা/এসএমএস যেকোন টেলিটক নাম্বারে
  • এছাড়াও নিচের চিত্রে দেখুন দারুন ইন্টারনেট প্যাকেজঃ 
তাছাড়াও, প্রতি ২৫ টাকা রিচার্জে ২৫ মিনিট ভয়েস, ২৫ MB ডাটা ও ২৫টি SMS একদম ফ্রি।


যেভাবে 'আগামী সিমের' জন্য রেজিস্ট্রেশন করবেনঃ 
  • প্রথমে, যেকোন টেলিটক নাম্বার থেকে GPA5<space>Board<space>Roll<space>SSC_Passing _Year<space>Mobile no লিখে ১৬২২২ নাম্বারে এসএমএস করতে হবে৷  
  • উদাহরণ: GPA5 DHAKA 12345 2010 015০০০০০০০০
  • গ্রাহকগণ ফিরতি এসএমএস এ প্রার্থীর নাম, বোর্ড, রোল নং, যোগাযোগের নাম্বার, জিপিএ-৫ রেজিস্ট্রেশন নাম্বার পাবেন৷ জিপিএ-৫ রেজিস্ট্রেশন নাম্বারটি অনলাইনে রেজিস্ট্রেশন করার সময় উল্লেখ করতে হবে৷
  • যদি গ্রাহকের বয়স ১৮ বা তার বেশী হয় তবে তার নামে রেজিস্ট্রেশন করতে পারবে৷ অন্যথায় তার বাবা-মা / ভাই-বোন/ চাচা-চাচী / মামা-মামী / খালা-খালু / ভাবী অথবা তার যেকোন আইনানুগ অভিভাবকের নামে রেজিস্ট্রেশন করতে হবে৷ 
  • এরপর অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য এই সাইট ভিজিট করে প্রয়োজনীয় সকল তথ্য অবশ্যই পূরণ করতে হবে৷ 
  • অনলাইনে তথ্য পূরণের সময় গ্রাহকগণ যে কাস্টমার কেয়ার থেকে আগামী সিম উত্তোলন করতে ইচ্ছুক তা অবশ্যই নির্ধারণ করে  দিতে হবে এবং শুধুমাত্র সেই নির্ধারিত কাস্টমার কেয়ার থেকেই সিমটি উত্তোলন করতে হবে৷
  • অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে গ্রাহককে অবশ্যই পুরণকৃত ফরমটির প্রিন্ট করে রেখে দিতে হবে যা পরবর্তীতে সিম উত্তোলনের জন্য কাস্টমার কেয়ারে জমা দিতে হবে৷
  • গ্রাহকগণ টেলিটকের এই লিঙ্ক থেকে গ্রাহক নিবন্ধন ফরম/ User Registration Form থেকে ডাউনলোড করে পূরণ করতে পারবে অথবা যেকোন টেলিটক কাস্টমার কেয়ার এ গিয়ে সরাসরি ফরম পূরণ করতে পারবে৷
  • রেজিস্ট্রেশন চলবে ০১/০৮/২০১৫ খ্রিঃ হতে
  • রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ ১৫ই সেপ্টেম্বর ২০১৫
  • সিম উত্তোলনের নির্দিষ্ট তারিখে নিম্নোক্ত ডকুমেন্টসমূহ অবশ্যই সাথে আনতে হবে;
১. অনলাইনে পুরণকৃত রেজিস্ট্রেশন ফরমের প্রিন্ট কপি৷ 
২. এসএসসি পরীক্ষার এডমিট কার্ড/ সার্টিফিকেট/ মার্কসিট এর মুল কপি এবং ফটোকপি৷ 
৩. যার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে তার ছবি – ২ কপি৷ 
৪. যার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে তার ভোটার আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট এর ফটোকপি৷ 
৫. অনলাইনে পূরণকৃত গ্রাহক নিবন্ধন ফরম/ User Registration Form এর ২ কপি জমা দিতে হবে অথবা টেলিটক কাস্টমার কেয়ার থেকে User Registration Form সংগ্রহ করে পূরণ করা যাবে৷
 
 এছাড়াও টেলিটকে থাকছে দারুন সব অফ-পিক প্যাকেজঃ 


সংযুক্তিকরণঃ Teletalk internet packages
0 comments
 
Copyright © 2014. আইটি বিডি জোন - All Rights Reserved
Template Created by Shuvo Islam
^ উপরে ফিরে আসুন